জরুরী বার্তা | www.joruribarta.com
NEWS
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
ডেস্ক নিউজ, দক্ষিণের খবর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রামে একটি ব্যাটারি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয় ধাক্কা লেগে ট্রাকের চালক ও সহযোগীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে মালিগ্রাম ওভার ব্রিজের উপর দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, শনিবার সকাল ঢাকাগামী একটি ব্যাটারি বোঝাই ট্রাক ভাঙ্গার মালিগ্রামে এলে ওভারব্রীজের উপর নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি মহাসড়কের রেলিংয়ের সাথে সজোরে থাক্কা লাগলে ট্রাকের সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। দূর্ঘটনায় ট্রাকের চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন,' হবিগঞ্জের সোহেল মিয়ার পুত্র রফিক (২৮) ও একই জেলার আজিজ মিয়ার পুত্র মমিন আলী(২৬) ও অজ্ঞাত মোটরসাইকেল চালক। এদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসীর জানান, 'ট্রাকটি দুমড়ে মুচড়ে খণ্ডবিখণ্ড হয়ে ট্রাকে থাকা চালক,হেলপার এবং সড়কে থাকা এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team